সাংবাদিক ধীরেন্দ্র কুমার ঝা-র প্রয়াণে শোকবার্তা কলকাতা প্রেস ক্লাবের
কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.): কলকাতা প্রেস ক্লাবের সদস্য তথা হিন্দি সংবাদপত্রের প্রবীণ সাংবাদিক ধীরেন্দ্র কুমার ঝা-র প্রয়াণে শোকপ্রকাশ করেছে প্রেস ক্লাব, কলকাতা। উল্লেখ্য, গত মঙ্গলবার হাওড়ায় তাঁর বাসভবনে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গ
সাংবাদিক ধীরেন্দ্র কুমার ঝা-র প্রয়াণে শোকবার্তা কলকাতা প্রেস ক্লাবের


কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.): কলকাতা প্রেস ক্লাবের সদস্য তথা হিন্দি সংবাদপত্রের প্রবীণ সাংবাদিক ধীরেন্দ্র কুমার ঝা-র প্রয়াণে শোকপ্রকাশ করেছে প্রেস ক্লাব, কলকাতা। উল্লেখ্য, গত মঙ্গলবার হাওড়ায় তাঁর বাসভবনে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত কয়েক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন। রেখে গেছেন স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাকে।সহকর্মীদের কাছে ‘ব্রহ্মচারীজি’ নামেই অধিক পরিচিত ছিলেন ধীরেন্দ্র ঝা। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি হিন্দি দৈনিক ‘ছাপতে ছাপতে’-র সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি ‘ভারতমিত্র’-তেও কাজ করেছেন। তাঁর পৈতৃক ভিটে মিথিলায়। কর্মনিষ্ঠা ও সহৃদয় স্বভাবের জন্য সহকর্মীদের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়।

ধীরেন্দ্র ঝা-র ব্যক্তিত্ব ছিল আন্তরিক ও সদালাপী। বন্ধুবৃত্ত ও সহকর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। তাঁর প্রয়াণে প্রেস ক্লাব, কলকাতা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande