“মানুষ মমতা দির সঙ্গেই আছে”, দত্তফুলিয়ায় মন্তব্য জুন মালিয়ার
নদিয়া, ২৫ এপ্রিল (হি. স.): দ্বিতীয় দফার ভোটের আগে নদিয়ার রানাঘাটের দত্তফুলিয়ায় প্রচারে গিয়ে আত্মবিশ্বাসী সুর শোনা গেল তৃণমূল কংগ্রেসের সাংসদ জুন মালিয়ার গলায়। তিনি দাবি করেন, রাজ্যের সাধারণ মানুষ সম্পূর্ণভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য
জুন মালিয়া


নদিয়া, ২৫ এপ্রিল (হি. স.): দ্বিতীয় দফার ভোটের আগে নদিয়ার রানাঘাটের দত্তফুলিয়ায় প্রচারে গিয়ে আত্মবিশ্বাসী সুর শোনা গেল তৃণমূল কংগ্রেসের সাংসদ জুন মালিয়ার গলায়। তিনি দাবি করেন, রাজ্যের সাধারণ মানুষ সম্পূর্ণভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন।শনিবারের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে জুন মালিয়া বলেন, প্রথম দফার ভোটে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূলের প্রতি মানুষের আস্থা অটুট রয়েছে। তিনি আরও জানান, দল ইতিমধ্যেই ১১০টি আসনে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। বাকি আসনগুলিতেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে তিনি ‘খেলা হবে’ স্লোগান তোলেন।তিনি বলেন, একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে সরাতে দিল্লির যে তৎপরতা দেখা যাচ্ছে, তা বাংলার মানুষ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাঁর দাবি, বাংলার মানুষ জানে কীভাবে এই ধরনের পরিস্থিতির উপযুক্ত জবাব দিতে হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande