অরুণাচলে ভূমিধস, গাড়ির ওপর বিশাল পাথর, ঘটনাস্থলেই মৃত্যু ইঞ্জিনিয়ারের
ইটানগর, ২৫ এপ্রিল (হি.স.) : অরুণাচল প্রদেশের কেই পানইওর জেলার অন্তর্গত পোটিন এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় ঘটনাস্থলেই এক জুনিয়র ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। নিহত জুনিয়র ইঞ্জিনিয়ারের নাম ডেকেন সোরাং। তিনি রুরাল ওয়ার্কস ডিপার্টমেন্টে কর্মরত ক্রা দাদি জেল
বিশাল পাথর গাড়িতে, ঘটনাস্থলে উদ্ধারকারী দল


ইটানগর, ২৫ এপ্রিল (হি.স.) : অরুণাচল প্রদেশের কেই পানইওর জেলার অন্তর্গত পোটিন এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় ঘটনাস্থলেই এক জুনিয়র ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। নিহত জুনিয়র ইঞ্জিনিয়ারের নাম ডেকেন সোরাং। তিনি রুরাল ওয়ার্কস ডিপার্টমেন্টে কর্মরত ক্রা দাদি জেলার পিপসোরাং এলাকায় নিয়োজিত ছিলেন।

স্থানীয় প্রশাসনের জনৈক আধিকারিকের কাছে জানা গেছে, কয়েকদিন থেকে গোটা রাজ্যের সঙ্গে পানইওর জেলায়ও বজ্র-বিদ্যুৎ সহ প্ৰবল ঝড়-বৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় জেলার বিভিন্ন এলাকায় ভূমিধস হচ্ছিল। দুধ-সাদা রঙের ফর্চুনারে চড়ে এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত এক সময় পাহাড় থেকে একটি বিশাল পাথর নেমে তাঁর গাড়িকে চাপা দেয়। পাথরের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ডেকেন সোরাঙের। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ও প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন।

তবে এ দুৰ্ঘটনার সম্পূর্ণ বিবরণ এবং অন্য কোনও হতাহতের তথ্য এখনও প্ৰশাসনের কাছ থেকে পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande