রাজগড়ে গাড়ির ধাক্কায় মা-ছেলের মৃত্যু, তদন্তে পুলিশ
রাজগড়, ২৫ এপ্রিল (হি. স.): রাজগড়ে গাড়ির ধাক্কায় মা-ছেলের মৃত্যু। ঘটনাটি ঘটেছে, জেলার ছাপিহেরা থানার অন্তর্গত এলাকায়। দুর্ঘটনায় বাইক আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে জাতীয় সড়ক ৭৫২সি-তে সান্দাব
রাজগড়ে গাড়ির ধাক্কায় মা-ছেলের মৃত্যু, তদন্তে পুলিশ


রাজগড়, ২৫ এপ্রিল (হি. স.): রাজগড়ে গাড়ির ধাক্কায় মা-ছেলের মৃত্যু। ঘটনাটি ঘটেছে, জেলার ছাপিহেরা থানার অন্তর্গত এলাকায়। দুর্ঘটনায় বাইক আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে জাতীয় সড়ক ৭৫২সি-তে সান্দাবাতা ও খঞ্জরপুরের মাঝে একটি দ্রুতগতির গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইকটি সড়কের পাশের একটি জমিতে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

শনিবার সকালে স্থানীয় গ্রামবাসীরা জমিতে দেহ দুটি ও বাইক দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ছাপিহেরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতদের পরিচয় শনাক্ত করা হয়েছে, তাঁরা হলেন ছাতার সিং (৩৬) এবং তার মা লক্ষ্মীবাঈ নগর (৬৫)। তাঁরা একটি বিবাহ অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পুলিশ ঘাতক গাড়ির অজ্ঞাতপরিচয় চালকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande