
নগাঁও (অসম), ২৫ এপ্রিল (হি.স.) : নগাঁও জেলায় দুটি পৃথক কারাগারে দুই বন্দির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের একজন নগাঁও সেন্ট্রাল জেলের বন্দি জিতুমণি কৌর এবং নগাঁও স্পেশাল জেলের রূপ সিং ডেরা।
পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, কারাগারের অভ্যন্তরেই দুই আসামীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করতে তদন্ত চলছে।
এদিকে রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস