ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ মৌসম নূরের
মালদা, ২৩ এপ্রিল (হি.স.) : ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন তৃণমূল কর্মীরা। এমনই অভিযোগ তুললেন মালতীপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী মৌসম নূর। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরছেন মৌসম। তাঁর অভিযোগ, চন্দ্রপাড়া অঞ্চলের গোয়ালপাড়া ও মকদমপুর ব
ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ মৌসম নূরের


মালদা, ২৩ এপ্রিল (হি.স.) : ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন তৃণমূল কর্মীরা। এমনই অভিযোগ তুললেন মালতীপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী মৌসম নূর। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরছেন মৌসম। তাঁর অভিযোগ, চন্দ্রপাড়া অঞ্চলের গোয়ালপাড়া ও মকদমপুর বুথে তৃণমূল কর্মীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, বুথের জানলা খোলা থাকায় সরব হলেন মালদার মালতীপুরের কংগ্রেস প্রার্থী মৌসম নূর। মালতীপুরের মহারাজপুরের সুলতানগঞ্জ প্রাথমিক স্কুলের ২২১ নম্বর বুথের জানলা খোলা থাকে বলে অভিযোগ। অভিযোগ, বাইরে থেকে বুথের ভিতর দেখা যাচ্ছে। যদিও জানলা বন্ধ রাখার নিয়ম রয়েছে, দাবি মৌসমের।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande