কুমারগঞ্জে আক্রান্ত বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার, রাজনৈতিক হিংসায় উত্তপ্ত এলাকা
দক্ষিণ দিনাজপুর, ২৩ এপ্রিল (হি. স.): প্রথম দফার ভোটগ্রহণের দিনেও দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে রাজনৈতিক হিংসার অভিযোগ সামনে এল। বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, পোলিং এজেন্টকে বাধা দেওয়ার খবর পেয়ে তি
শুভেন্দু সরকার


দক্ষিণ দিনাজপুর, ২৩ এপ্রিল (হি. স.): প্রথম দফার ভোটগ্রহণের দিনেও দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে রাজনৈতিক হিংসার অভিযোগ সামনে এল। বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, পোলিং এজেন্টকে বাধা দেওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। সেই সময় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ।বিজেপির দাবি, শুভেন্দু সরকারকে কিল, চড়, ঘুষি ও লাথি মেরে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় তিনি আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক চাপানউতোর তীব্র আকার নেয়। বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হামলার অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে, তৃণমূল শিবিরের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে প্রশাসন পরিস্থিতির ওপর নজরদারি বাড়িয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটের দিন এ ধরনের ঘটনায় ফের প্রশ্ন উঠছে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরিবেশ নিয়ে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande