
শিমলা, ৩০ এপ্রিল (হি. স.): হিমাচল প্রদেশের শিমলা জেলায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নোগলি এলাকায় ঘটনাটি ঘটেছে। তল্লাশির সময় পুলিশ ২১৮ বোতল মদ উদ্ধার করেছে । এই বিষয়ে দুই যুবকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকদের নাম মুনিশ কুমার । তিনি কারসোগ (মান্ডি জেলা)-এর বাসিন্দা। অন্যজন সঞ্জয় কুমার, তিনি আনি (কুল্লু জেলা)-এর বাসিন্দা । পুলিশ বুধবার সন্ধ্যায় নোগলি এলাকায় টহল দেওয়ার সময় এই অভিযানটি চালায়। টহল দেওয়ার সময় একটি গাড়ি তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশির পর গাড়িটি থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২১৮ বোতল মদ উদ্ধার করা হয়। উভয় যুবকই মদের সঙ্গে সম্পর্কিত কোনও বৈধ অনুমতিপত্র বা নথি দেখাতে পারেন নি। পুলিশ মদের বোতল গুলি বাজেয়াপ্ত করেছে।এছাড়া দুই যুবকের উপর মামলা দায়ের করে তাদের গ্রেফতার করেছে । এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন