
মুম্বই,৩০ এপ্রিল (হি.স.):সঞ্জয় দত্তের আসন্ন সিনেমা 'আখরি সওয়াল' আগামী ৮ই মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও, এর ট্রেলার এখনও মুক্তি পায়নি। প্রথমে ধারণা করা হয়েছিল যে ৩০ এপ্রিলের মধ্যে ট্রেলারটি মুক্তি পাবে, কিন্তু প্রযোজকদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এখন বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, সিনেমাটি এখনও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিঅফসি )-এর অনুমোদন পায়নি, যার ফলে এর মুক্তি বিলম্বিত হচ্ছে।
জানা গেছে, সেন্সর বোর্ড ট্রেলারে কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছে। ফলস্বরূপ, প্রযোজকরা ট্রেলারের মুক্তি স্থগিত করেছেন। ট্রেলার লঞ্চ উপলক্ষে একটি জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল, যেখানে সিনেমাটির সমস্ত কলাকুশলী উপস্থিত থাকবেন, কিন্তু সেন্সরশিপ প্রক্রিয়া চলমান থাকায় এই পরিকল্পনাটি আর এগোতে পারেনি।
অভিজিৎ মোহন ওয়ারং পরিচালিত আখরি সওয়াল সিনেমাটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি থেকে অনুপ্রাণিত বলে জানা গেছে। সিনেমাটিতে প্রধান চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিত সাধ, নমশী চক্রবর্তী, সামিরা রেড্ডি এবং ত্রিধা চৌধুরীকে। দর্শকরা এখন অধীর আগ্রহে সিনেমাটির সেন্সরশিপ অনুমোদন এবং এর ট্রেলার মুক্তির অপেক্ষায় আছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন