
মুম্বই,৩০ এপ্রিল (হি.স.): ১০০ কোটি ক্লাবে যোগ দেওয়া সত্ত্বেও অক্ষয় কুমারের হরর-কমেডি সিনেমা ভূত বাংলা বক্স অফিসে তার স্থিতিশীল পারফরম্যান্স ধরে রাখতে হিমশিম খাচ্ছে। সিনেমাটির সাফল্যের পরিপ্রেক্ষিতে প্রযোজকরা দর্শকদের জন্য একটি টিকিটে একটি ফ্রি অফার চালু করেছেন। যা ৩রা মে পর্যন্ত কার্যকর থাকবে। তা সত্ত্বেও সিনেমাটির আয় কমছে।
বক্স অফিস সূত্রে জানা গেছে, সিনেমাটি তার ১২তম দিনে ৪.৩৫ কোটি টাকা আয় করলেও, ১৩তম দিনে তা কমে ৩.৪০ কোটি টাকায় নেমে আসে। এটিকে এখন পর্যন্ত সিনেমাটির সর্বনিম্ন দৈনিক সংগ্রহ বলে মনে করা হচ্ছে। এর ফলে, সিনেমাটির মোট ভারতীয় নেট সংগ্রহ ১২৪.৬৫ কোটি টাকায় পৌঁছেছে। সিনেমাতে অক্ষয় কুমারের পাশাপাশি ভামিকা গাব্বি, রাজপাল যাদব, পরেশ রাওয়াল, টাবু এবং আসরানি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন