দুর্ঘটনার কবলে বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণের গাড়ি
কোচবিহার, ৫ এপ্রিল (হি.স.): প্রচার সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়লো শীতলখুচি বিধানসভা আসনের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণের গাড়ি। রাজ্য সড়ক থেকে উল্টে গিয়ে রাস্তার ধারে থাকা একটি নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি। দলীয় কর্মীরা তড়িঘড়ি সাবিত্রীক
দুর্ঘটনা


কোচবিহার, ৫ এপ্রিল (হি.স.): প্রচার সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়লো শীতলখুচি বিধানসভা আসনের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণের গাড়ি। রাজ্য সড়ক থেকে উল্টে গিয়ে রাস্তার ধারে থাকা একটি নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি। দলীয় কর্মীরা তড়িঘড়ি সাবিত্রীকে গাড়ি থেকে বের করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। শনিবার ঘটনাটি ঘটে রাত ১২টা নাগাদ শিকারপুর পাঁচমাইল সংলগ্ন এলাকায়।

বিজেপি সূত্রে জানা গেছে, প্রচার সেরে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে একটি ট্রাক সামনে চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রার্থীর গাড়ি রাস্তার ধারের নয়ানজুলিতে পড়ে যায়। সাবিত্রী বর্মণ ও চালকের মাথায় আঘাত লাগে। মাথাভাঙা মহকুমা হাসপাতালে তাদের নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশ ওই ট্রাকের খোঁজে তল্লাশি শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande