
কলকাতা, ৫ এপ্রিল, (হি.স.): “গোসাবা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মণ্ডল-এর সমর্থনে; আজ নির্বাচনী প্রচারে জনগণ আমাকে বুঝিয়ে দিলেন - উন্নয়নের পক্ষেই তাঁদের রায় ছিল, আগামী দিনেও থাকবে।” জনসভার ১০টি ছবি-সহ রবিবার রাতে সামাজিক মাধ্যমে পোস্ট করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি লিখেছেন, “আজকের জনসভায় আগত অগণিত মানুষের আশীর্বাদ, দোয়া এবং ভালোবাসায় আমি পরিপূর্ণ। বাংলা-বিরোধী বিজেপির চক্রান্ত এবং ভোটাধিকার রক্ষার লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত।
যারা বাংলার আবেগ, বাংলার গৌরবকে কালিমালিপ্ত করছে, আগামী দিনে তাদের ভোটবন্দি করবে বাংলার মানুষ। এই গোসাবার মাটি দিল্লির জমিদারদের কাছে বশ্যতা স্বীকার করবে না। এই মাটির সঙ্গে তৃণমূল কংগ্রেসের আত্মিক সম্পর্ক এক অটুট বন্ধনে আবদ্ধ। আমার বিশ্বাস, গোসাবা বিধানসভা কেন্দ্রের প্রার্থী এই মাটির সন্তান শ্রী সুব্রত মণ্ডল’কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এবং স্বনির্ভর বাংলার জয়যাত্রার অংশীদার হবেন।
জয় বাংলা! তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ!”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত