
কলকাতা, ৫ এপ্রিল (হি. স.) : রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্টার উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ইস্টারের শুভেচ্ছা - এই দিনটি উদযাপন করার সময়, আপনি যেন সর্বদা ঈশ্বরের অসীম ভালোবাসা স্মরণ করেন। এই ভালোবাসা আপনার হৃদয়কে শান্তি ও আগামীর দিনের জন্য আশায় পূর্ণ করুক। উল্লেখ্য, ইস্টার সানডে বা পবিত্র রবিবার হল খ্রিস্টান ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এটি হল যিশুর পুনরুত্থানের দিন। তাই গোটা বিশ্বের খিস্টান ধর্মাবলম্বী মানুষজন অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই দিনটা পালন করে থাকেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত