রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা মহম্মদবাজারের হাসপাতালে
বীরভূম, ৫ এপ্রিল (হি.স.): রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো বীরভূম জেলার মহম্মদবাজার গ্রামীণ হাসপাতালে। রোগীর পরিজনদের দাবি, রবিবার সকাল থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন রোগী। এদিন সকাল থেকে দু''বার হাসপাতালে আনার পরেও সঠিক চিকিৎসা হয়নি, যার জেরে ম
রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা মহম্মদবাজারের হাসপাতালে


বীরভূম, ৫ এপ্রিল (হি.স.): রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো বীরভূম জেলার মহম্মদবাজার গ্রামীণ হাসপাতালে। রোগীর পরিজনদের দাবি, রবিবার সকাল থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন রোগী। এদিন সকাল থেকে দু'বার হাসপাতালে আনার পরেও সঠিক চিকিৎসা হয়নি, যার জেরে মৃত্যু হয় রোগীর, এমনই অভিযোগ রোগীর পরিজনদের। মৃতের নাম নির্মল টুডু, বাড়ি রাজ্যধরপুর গ্রামে। ঘটনার পরেই নির্মলের পরিবার ও পড়শিরা হাসপাতালে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে হাসপাতালে আসে মহম্মদবাজার থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে তারা|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande