জিজিএসআইপিইউ-র সমাবর্তনে উপস্থিত দিল্লির মুখ্যমন্ত্রী, শিক্ষার্থীদের উদ্ভাবনের বার্তা
নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): দিল্লির গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের (জিজিএসআইপিইউ) ১৮তম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু এবং মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মহে
জিজিএসআইপিইউ-র সমাবর্তনে উপস্থিত দিল্লির মুখ্যমন্ত্রী, শিক্ষার্থীদের উদ্ভাবনের বার্তা


নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): দিল্লির গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের (জিজিএসআইপিইউ) ১৮তম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু এবং মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মহেশ বর্মাও উপস্থিত ছিলেন।

সমাবর্তনে বক্তব্য রাখতে গিয়ে লেফটেন্যান্ট গভর্নর শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, কৌতূহল ও নিষ্ঠার প্রশংসা করেন। তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে শুধু ডিগ্রি অর্জন নয়, আজীবন শেখার মানসিকতা, অভিযোজন ক্ষমতা ও উদ্ভাবনী চিন্তাভাবনাই ভবিষ্যতের মূল চাবিকাঠি। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, গুরু গোবিন্দ সিং-এর আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে সততা ও সেবার মনোভাব নিয়ে নতুন উদ্ভাবনের পথে এগোতে হবে তরুণদের।

এদিন মুখ্যমন্ত্রীও পদক ও ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের উন্নয়নের মূল শক্তি হল এই তরুণ প্রজন্ম, তাদের সাফল্যই দেশের অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাবে। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির শিক্ষাব্যবস্থায় দ্রুত পরিবর্তন হচ্ছে। শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি পেয়ে ১৯ হাজার ৩২৬ কোটি টাকায় পৌঁছেছে। আধুনিক পরিকাঠামো, উন্নত শ্রেণিকক্ষ এবং নতুন প্রযুক্তি নির্ভর শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande