আপডেট...অসম বিস নিৰ্বাচন : সর্বকালের রেকর্ড ভঙ্গ, ভোটের হার বেড়ে ৮৫.৬৪ শতাংশ
গুয়াহাটি, ৯ এপ্রিল (হি.স.) : ষোড়শ অসম বিধানসভা নির্বাচনে এ পর্যন্ত সৰ্বকালীন রেকর্ড ভঙ্গ করে ভোটদানের তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিকাল পাঁচটায় রাজ্যের ১২৬টি বিধানসভা কেন্দ্রের প্রকাশিত ৮৪.৪২ শতাংশ ছাপিয়ে রাত ৯:৪০ মিনিটে নির্বাচন কমিশনের পক্
ভোটদান_প্রতিনিধিত্বমূলক চিত্র


গুয়াহাটি, ৯ এপ্রিল (হি.স.) : ষোড়শ অসম বিধানসভা নির্বাচনে এ পর্যন্ত সৰ্বকালীন রেকর্ড ভঙ্গ করে ভোটদানের তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিকাল পাঁচটায় রাজ্যের ১২৬টি বিধানসভা কেন্দ্রের প্রকাশিত ৮৪.৪২ শতাংশ ছাপিয়ে রাত ৯:৪০ মিনিটে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারিকৃত বুলেটিনে জানানো হয়েছে, সর্বশেষ হিসাব অনুসারে ৮৫.৬৪ শতাংশ ভোটদান রেকৰ্ড করা হয়েছে। তবে এই হারে এখনও কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৮২.৪২ শতাংশ ভোট পড়েছিল। সেই তুলনায় এবার আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাতটা (০৭:০০) থেকে ভোটগ্ৰহণ শুরু হওয়ার দুই-ঘণ্টা পর, সকাল নয়টা (০৯:০০) পর্যন্ত ভোটদানের হার ছিল ১৭.৮৭ শতাংশ। এর পর ১১টা পর্যন্ত ভোটদান রেকৰ্ড হয়েছিল ৩৮.৯২ শতাংশ। ছয়-ঘণ্টা পর বেলা একটা (০১:০০) পৰ্যন্ত ভোটদান হয়েছিল ৫৯.৬৩ শতাংশ। তিনটা পর্যন্ত ভোটের হার ছিল ৭৫.৯১ শতাংশ এবং বিকাল ৫-টা পর্যন্ত ৮৪.৪২ শতাংশ ভোটদান হয়েছিল বলে জানানো হয়েছিল।

উল্লেখ্য, বরপেটা, বঙাইগাঁও, দরং, ধুবড়ি, গোয়ালপাড়া এবং দক্ষিণ শালমারা-মানকাচর জেলায় ৯০ শতাংশ বা তারও বেশি ভোটদান হয়েছে। এর মধ্যে দক্ষিণ শালমারা-মানকাচর জেলায় সর্বাধিক ৯৫.৫৬ শতাংশ ভোটদান হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা-ভিত্তিক ভোটদানের হার যথাক্রমে – বজালিতে ৮৭.৫৮ শতাংশ, বাকসয় ৮২.৮৬ শতাংশ, বরপেটায় ৯৩.২২ শতাংশ, বিশ্বনাথে ৮৪.৪৩ শতাংশ, বঙাইগাঁওয়ে ৯২.৮৪ শতাংশ, কাছাড়ে ৮৩.৮০ শতাংশ, শ্রীভূমিতে ৮৪.৯২ শতাংশ, হাইলাকান্দিতে ৮১.২৯ শতাংশ, চড়াইদেওয়ে ৮৩.২৭ শতাংশ, চিরাং-এ ৮৬.৯০ শতাংশ, দরং- ৯১.৭৫ শতাংশ, ধেমাজিতে ৭৯.৭১ শতাংশ, ধুবড়িতে ৯২.৮৯ শতাংশ, ডিব্রুগড়ে ৮০.৭৮ শতাংশ, ডিমা হাসাওয়ে ৮২.৪৮ শতাংশ, গোয়ালপাড়ায় ৯৩.০৯ শতাংশ, গোলাঘাটে ৮২.০৪ শতাংশ, হোজাইয়ে ৮৮.৪০ শতাংশ, যোরহাটে ৮০.৬১ শতাংশ, কামরূপ (মেট্রো)-এ ৭৭.৫০ শতাংশ, কামরূপ (গ্রামীণ)-এ ৮৮.১১ শতাংশ, কার্বি আংলং-এ ৭৮.৩৯ শতাংশ, পশ্চিম কার্বি আংলং-এ ৭৫.২৫ শতাংশ, কোকরাঝাড়ে ৮৮.২০ শতাংশ, লখিমপুরে ৮৫.৩৯ শতাংশ, মাজুলিতে ৮৩.৭৬ শতাংশ, মরিগাঁওয়ে ৮৯.৫৭ শতাংশ, নগাঁওয়ে ৮৮.৫৪ শতাংশ, নলবাড়িতে ৮৯.৪২ শতাংশ, শিবসাগরে ৮৩.৫৭ শতাংশ, শোণিতপুরে ৮৩.২৬ শতাংশ, দক্ষিণ শালমারা-মানকাচরে ৯৫.৫৬ শতাংশ, তামুলপুরে ৮২.৬০ শতাংশ, তিনসুকিয়ায় ৭৯.৩২ শতাংশ এবং ওদালগুড়িতে ৮৩.০০ শতাংশ।

প্রসঙ্গত ২০২৬-এর রাজ্য বিধানসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করেছে বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুয়ায়ী, এবারের নির্বাচনে মহিলা, তরুণ-তরুণী, বিশেষ করে নতুন যুবভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande