বাংলায় ক্ষমতার পরিবর্তন এখন অবধারিত: আসানসোলের জনসভা থেকে হুঙ্কার নরেন্দ্র মোদীর
আসানসোল, ৯ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে রাজ্যে ‘ডবল ইঞ্জিন সরকার’ গঠনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আসানসোলের নির্বাচনী জনসভা থেকে তিনি দাবি করেন, রাজ্যে পরিবর্তনের যে ঢেউ
নরেন্দ্র মোদী


আসানসোল, ৯ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে রাজ্যে ‘ডবল ইঞ্জিন সরকার’ গঠনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আসানসোলের নির্বাচনী জনসভা থেকে তিনি দাবি করেন, রাজ্যে পরিবর্তনের যে ঢেউ শুরু হয়েছে, তা এখন ‘পাথরের লকির’ বা সুনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে।

এদিনের জনসভায় উপচে পড়া ভিড় দেখে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম বর্ধমানের এই জনজোয়ারই প্রমাণ দিচ্ছে যে গোটা বাংলা আজ বদল চাইছে। তিনি বলেন, “তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। আগামী ৪ মে-র পর রাজ্যে নতুন সরকার তৈরি হবে এবং বাংলা উন্নয়নের এক নতুন যুগে প্রবেশ করবে।” মোদীর অভিযোগ, তৃণমূলের শাসনে রাজ্যের সম্পদ ও যুবকদের কর্মসংস্থানের সুযোগ আজ ‘গুন্ডাদের কবলে’। উন্নয়নের টাকা খরচ না করে লুটে নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

আসানসোল-দুর্গাপুর অঞ্চলের অতীত গৌরবের কথা স্মরণ করিয়ে দিয়ে মোদী বলেন, এই এলাকা একসময় দেশের শিল্পের প্রধান কেন্দ্র ছিল। সাইকেল, রেল, কাগজ, ইস্পাত থেকে শুরু করে অ্যালুমিনিয়াম ও কাঁচ শিল্পের দীর্ঘ শৃঙ্খল ছিল এখানে। কিন্তু বর্তমানে ভুল নীতির কারণে শিল্প বিলুপ্ত হচ্ছে এবং যুবকদের কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিতে হচ্ছে। স্বাধীনতার সময় দেশের জিডিপিতে বাংলার ১২ শতাংশ অবদান থাকলেও আজ তা তলানিতে ঠেকেছে। এর জন্য তিনি কংগ্রেস, বাম এবং তৃণমূল— তিন পক্ষকেই কাঠগড়ায় তোলেন।রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়ে প্রধানমন্ত্রী আর জি কর হাসপাতাল এবং সন্দেশখালির সাম্প্রতিক ঘটনার উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, “তৃণমূল আজ অপরাধীদের পাশে দাঁড়িয়ে আছে। রাজ্যে মহিলারা নিরাপদ নন এবং অ্যাসিড অ্যাটাকের মতো ঘটনা বৃদ্ধি পাওয়া অত্যন্ত উদ্বেগজনক।” পাশাপাশি, অনুপ্রবেশের কারণে জনবিন্যাসের পরিবর্তন ও স্থানীয় মানুষের জীবিকা সংকটের বিষয়টিও তিনি তুলে ধরেন। এমনকি কেন্দ্রীয় বাহিনীর (সিআরপিএফ) ওপর অনাস্থা প্রকাশ করার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি।২৩ এপ্রিলের ভোটকে বাংলার ভবিষ্যতের জন্য নির্ণায়ক বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিজেপি ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রে বিশ্বাসী। তবে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, “যারা বাংলাকে লুটেছে, তাদের প্রত্যেকের কাছ থেকে হিসেব নেওয়া হবে (সবকা হিসাব হোগা)।” বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের হৃত গৌরব পুনরুদ্ধার ও উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande