
নয়াদিল্লি, ১ মে (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন। তাঁর দাবি, নির্বাচনের পরেই মূল্যবৃদ্ধির ধাক্কা আসবে বলে আগেই সতর্ক করেছিলেন তিনি। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক দিনেই ৯৯৩ টাকা বেড়েছে, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় বৃদ্ধি। রাহুলের অভিযোগ, ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত গ্যাসের দামে মোট ১,৩৮০ টাকা বৃদ্ধি হয়েছে, যা প্রায় ৮১ শতাংশ। এর ফলে চা বিক্রেতা, হোটেল, বেকারি ও মিষ্টির দোকান-সহ ছোট ব্যবসায়ীদের উপরে অতিরিক্ত চাপ পড়ছে। তিনি আরও বলেন, এই মূল্যবৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের থালাতেও পড়বে। তাঁর আশঙ্কা, গ্যাসের পরে এ বার পেট্রল ও ডিজেলের দামও বাড়তে পারে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ