মত্ত অবস্থায় পঞ্জাব বিধানসভায় আসার অভিযোগ, মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে নিশানা স্বাতী মালিওয়ালের
নয়াদিল্লি, ১ মে (হি.স.) : পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিরুদ্ধে বিধানসভায় মত্ত অবস্থায় আসার গুরুতর অভিযোগ তুললেন রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। শুক্রবার সমাজমাধ্যম ‘এক্স’-এ করা এক পোস্টে বিজেপি নেত্রী মালিওয়াল দাবি করেন, মুখ্যমন্ত্রী আবারও
পঞ্জাব বিধানসভায় মদ্যপ অবস্থায় হাজিরার অভিযোগ, মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে নিশানা স্বাতী মালিওয়ালের


নয়াদিল্লি, ১ মে (হি.স.) : পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিরুদ্ধে বিধানসভায় মত্ত অবস্থায় আসার গুরুতর অভিযোগ তুললেন রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। শুক্রবার সমাজমাধ্যম ‘এক্স’-এ করা এক পোস্টে বিজেপি নেত্রী মালিওয়াল দাবি করেন, মুখ্যমন্ত্রী আবারও ‘গণতন্ত্রের মন্দির’ পঞ্জাব বিধানসভায় মত্ত হয়ে উপস্থিত হন।

তাঁর অভিযোগ, ভগবন্ত মান বিভিন্ন সরকারি বৈঠক, ধর্মীয় স্থান এমনকি বিদেশ সফরেও নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত হয়েছেন। অতীতে বিদেশ সফরের সময় অতিরিক্ত মদ্যপানের জেরে বিমানে সমস্যার মুখে পড়ার ঘটনাও তিনি উল্লেখ করেন।

স্বাতী মালিওয়াল আরও বলেন, নির্বাচনের আগে ভগবন্ত মান তাঁর মায়ের মাথায় হাত রেখে মদ্যপান না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি। তাঁর দাবি, পঞ্জাবের মতো সংবেদনশীল সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সবসময় নেশাগ্রস্ত থাকেন এবং সেই অবস্থায় প্রশাসনিক সিদ্ধান্ত নেন, তা অত্যন্ত উদ্বেগজনক।

এই প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর অ্যালকোহল টেস্ট করানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি, অভিযোগ প্রমাণিত হলে তাঁকে পদ থেকে অপসারণ করার দাবিও তোলেন।

যদিও এই অভিযোগ নিয়ে পঞ্জাব সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande