(সংশোধন) কৃষকদের স্বার্থে এমএসপি বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায়
নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন—২০২৬-২৭ বিপণন মরসুমের জন্য ১৪টি খরিফ ফসলের ন্
(সংশোধন) কৃষকদের স্বার্থে এমএসপি বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায়


নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার ৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন—২০২৬-২৭ বিপণন মরসুমের জন্য ১৪টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

ন্যূনতম সহায়ক মূল্যের ক্ষেত্রে টাকার অঙ্কে সর্বোচ্চ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য (কুইন্টাল প্রতি ৬২২ টাকা); এরপরই রয়েছে তুলা (কুইন্টাল প্রতি ৫৫৭ টাকা), নাইজার বীজ (কুইন্টাল প্রতি ৫১৫ টাকা) এবং তিল (কুইন্টাল প্রতি ৫০০ টাকা)।

উৎপাদন ব্যয়ের ওপর কৃষকদের প্রত্যাশিত মুনাফার হার বা 'মার্জিন' সবচেয়ে বেশি হবে বলে অনুমান করা হয়েছে মুগ ডালের ক্ষেত্রে (৬১%); এরপরই রয়েছে বাজরা (৫৬%), ভুট্টা (৫৬%) এবং তুর/অড়হর ডাল (৫৪%)।

এছাড়াও মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি সিসিইএ আহমেদাবাদের সারখেজ থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাই স্পিড রেল লাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য প্রায় ২০ হাজার ৬৬৭ কোটি টাকা খরচ পড়বে। ২০৩০-৩১ সালের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমান বন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় জিএমআর নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড জিএনআইএএল, নাগপুরের ডক্টর বাবাসাহেব আম্বেদকার বিমনাবন্দরকে বিশ্বমানের হিসাবে গড়ে তোলার কাজ করবে। বার্ষিক ৩ কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে পারেবন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande