কর্ণাটকে নতুন ইউনিফর্ম গাইডলাইন, হিজাবের অনুমতি, গেরুয়া শাল নিষিদ্ধ
বেঙ্গালুরু, ১৩ মে (হি.স.) : কর্ণাটক সরকার রাজ্যের সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি স্কুল ও প্রি-ইউনিভার্সিটি কলেজগুলির জন্য নতুন ইউনিফর্ম নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় হিজাব পরার অনুমতি দেওয়া হয়েছে, তবে গেরুয়া শাল পরা নিষিদ্ধ করা হ
কর্ণাটকে নতুন ইউনিফর্ম গাইডলাইন, হিজাবের অনুমতি, গেরুয়া শাল নিষিদ্ধ


বেঙ্গালুরু, ১৩ মে (হি.স.) : কর্ণাটক সরকার রাজ্যের সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি স্কুল ও প্রি-ইউনিভার্সিটি কলেজগুলির জন্য নতুন ইউনিফর্ম নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় হিজাব পরার অনুমতি দেওয়া হয়েছে, তবে গেরুয়া শাল পরা নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে ২০২২ সালে তৎকালীন বিজেপি সরকারের জারি করা হিজাব নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হলো।

​বুধবার শিক্ষামন্ত্রী মধু বাঙ্গারাপ্পা জানান, শিক্ষার্থীদের মানসিক স্বার্থ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নীতি অনুযায়ী, নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে ধর্মীয় বা ঐতিহ্যবাহী প্রতীক যেমন পাগড়ি, পৈতে (জেনেউ), রুদ্রাক্ষ, মাথা ঢাকার কাপড় বা হিজাব পরা যেতে পারে। তবে শর্ত থাকে যে, এগুলি যেন শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও পরিচয় ব্যবস্থায় কোনও বাধা সৃষ্টি না করে।

​সরকার স্পষ্ট জানিয়েছে যে, গেরুয়া শালকে ধর্মীয় বা ঐতিহ্যবাহী প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি, তাই এটি স্কুল-কলেজ চত্বরে নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে কোনও শিক্ষার্থীকে কোনও বিশেষ প্রতীক পরতে বা খুলতে বাধ্য করা যাবে না।

​নীতিমালায় আরও বলা হয়েছে যে, ধর্মীয় প্রতীক থাকলেও শিক্ষার্থীদের ক্লাস বা পরীক্ষায় অংশ নিতে কোনওভাবেই বাধা দেওয়া যাবে না। এই নির্দেশিকায় সামাজিক সমতা, ধর্মনিরপেক্ষতা এবং শিক্ষার অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande