তীব্র বিরোধিতা মুখে জ্যোতিষী রিকি রতন পণ্ডিত ভেত্রিভেলের নিয়োগ বাতিল করল তামিলনাড়ু সরকার
চেন্নাই, ১৩ মে (হি.স.) : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বিশেষ আধিকারিক পদে নিযুক্ত জ্যোতিষী রিকি রতন পণ্ডিত ভেত্রিভেলের নিয়োগ তীব্র বিরোধিতা জেরে বাতিল করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বিজয়ের ব্যক্তিগত জ্যোতিষী হিসেবে পরিচিত
তীব্র বিরোধিতা মুখে জ্যোতিষী রিকি রতন পণ্ডিত ভেত্রিভেলের নিয়োগ বাতিল করল তামিলনাড়ু সরকার


চেন্নাই, ১৩ মে (হি.স.) : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বিশেষ আধিকারিক পদে নিযুক্ত জ্যোতিষী রিকি রতন পণ্ডিত ভেত্রিভেলের নিয়োগ তীব্র বিরোধিতা জেরে বাতিল করল রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী বিজয়ের ব্যক্তিগত জ্যোতিষী হিসেবে পরিচিত রিকি রতন পণ্ডিত ভেত্রিভেলকে সম্প্রতি তামিলগা ভেটরি কাঝগম (টিভিকে) দলের মুখপাত্র করা হয়েছিল। পরে বিজয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তাঁকে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক শাখায় বিশেষ আধিকারিক হিসেবে নিয়োগ করে তামিলনাড়ু সরকার। তবে এই নিয়োগের বিরোধিতা করে কংগ্রেস, সিপিএম, সিপিআই এবং বিদুথলাই চিরুথাইগল কাচি-সহ টিভিকে সরকারকে সমর্থনকারী একাধিক রাজনৈতিক দল।

বুধবার বিধানসভায় আস্থা ভোট প্রস্তাব নিয়ে আলোচনার সময়ও ডিএমডিকে, ভিসিকে, বাম দল, মানবতাবাদী জনতাঊ পার্টি ও মানবতাবাদী গণতান্ত্রিক পার্টি-সহ একাধিক দল সরকারি পদে এক জ্যোতিষীর নিয়োগ নিয়ে তীব্র আপত্তি তোলে।

ডিএমডিকে বিধায়ক প্রেমলতা বিজয়কান্ত সরাসরি মুখ্যমন্ত্রী বিজয়ের উদ্দেশে প্রশ্ন ছুড়ে বলেন, “নিজের জ্যোতিষীকে কেন সরকারি পদ দেওয়া হল?”

এরই মধ্যে তামিলনাড়ু সরকার ঘোষণা করে, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে রিকি রতন পণ্ডিতের নিয়োগ প্রত্যাহার করা হচ্ছে।

অন্যদিকে, এই নিয়োগের বিরুদ্ধে তিরুভাল্লুর জেলার কিলানুরের আইনজীবী আর. রথি মুখ্যমন্ত্রী বিজয় এবং তামিলনাড়ু সরকারের সাধারণ প্রশাসন দফতরের সচিবকে আইনি নোটিস পাঠিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande