
কলকাতা, ১৪ মে (হি. স.) : এআইএফএফ জুনিয়র লিগের ফাইনালে ফের পাঞ্জাবের দুই দলের দ্বৈরথ। গতবারের পুনরাবৃত্তি ঘটিয়ে টাইব্রেকারে মিনার্ভা অ্যাকাডেমি এফসিকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়ে খেতাব ধরে রাখল পাঞ্জাব এফসি। বৃহস্পতিবার গোয়ার বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের ব্যবধানে শেষ হয়েছে। এদিন ৩৮ মিনিটে কমলেশ চাঁদের বাড়ানো পাস থেকে জসমিত সিংহ গোল করে পাঞ্জাবকে এগিয়ে দেয়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৯ মিনিটে, দুরন্ত ব্যক্তিগত নৈপুণ্যে সমতা ফেরাতে সমর্থ মহম্মদ আজম খান।
টাইব্রেকারে পাঞ্জাবের হয়ে সফল শট নেন পাওয়ানদীপ সিংহ, আয়ুষ কৌল, আকাশ পি, কাব্যাংশ রাই ও জসমিত। মিনার্ভার হয়ে গোল করেন কন্থৌজাম দেনামনি, আজম খান ও গ্রেটসন হিদাম। তবে রামুং জিমিকের শট দুরন্তভাবে বাঁচিয়ে দেয় পাঞ্জাবের গোলরক্ষক অগাস্ট্যাস্য গুপ্ত। উল্লেখ্য,
ম্যাচে গুরুত্বপূর্ণ সেভের জন্য অগাস্ট্যাস্য হন ম্যাচের সেরা। যদিও টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছে জসমিত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত