বিশ্বকাপে ফাইনালে হাফটাইমের বিরতিতে পারফর্ম করবেন ম্যাডোনা-শাকিরা-বিটিএস
কলকাতা, ১৪ মে (হি.স.): ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ফাইনালের বিরতিতে থাকছে সুপার বোল ধাঁচের জাঁকজমকপূর্ণ হাফটাইম শো। আগামী ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল। যেখানে পারফর্ম করবেন পপ তারকা ম্যাডোনা, গায়িকা শাকিরা এবং কে-পপ ব
বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে মাঠ মাতাবেন ম্যাডোনা-শাকিরা-বিটিএস


কলকাতা, ১৪ মে (হি.স.): ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ফাইনালের বিরতিতে থাকছে সুপার বোল ধাঁচের জাঁকজমকপূর্ণ হাফটাইম শো। আগামী ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ফাইনাল। যেখানে পারফর্ম করবেন পপ তারকা ম্যাডোনা, গায়িকা শাকিরা এবং কে-পপ ব্যান্ড বিটিএস।

বৃহস্পতিবার এই ঘোষণা করেছে ফিফা। পুরো আয়োজনের কিউরেটরের দায়িত্বে থাকবেন ক্রিস মার্টিন। তবে ম্যাচের বিরতির সময় কতটা বাড়বে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে ফিফা সভাপতি ইনফান্তিনো লিখেছেন, ‘বিশ্বকাপের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টের উপযুক্ত এক আয়োজন হবে এটি।’

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande