ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের কোচ হিসেবে পিআর শ্রীজেশের স্থলাভিষিক্ত হলেন ফ্রেডেরিক সোয়েজ
নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): বৃহস্পতিবার ভারত আনুষ্ঠানিকভাবে দুইবারের অলিম্পিক পদকজয়ী পিআর শ্রীজেশের জায়গায় কোচ হিসাবে নিল খ্যাতিমান ফরাসি ফ্রেডেরিক সোয়েজকে। যিনি জাতীয় জুনিয়র পুরুষ হকি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন। প্রাক্তন তারকা গোলরক
ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের কোচ হিসেবে পিআর শ্রীজেশের স্থলাভিষিক্ত হলেন ফ্রেডেরিক সোয়েজ


নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): বৃহস্পতিবার ভারত আনুষ্ঠানিকভাবে দুইবারের অলিম্পিক পদকজয়ী পিআর শ্রীজেশের জায়গায় কোচ হিসাবে নিল খ্যাতিমান ফরাসি ফ্রেডেরিক সোয়েজকে। যিনি জাতীয় জুনিয়র পুরুষ হকি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন।

প্রাক্তন তারকা গোলরক্ষক শ্রীজেশ, গত বছর চেন্নাই ও মাদুরাইতে অনুষ্ঠিত এফআইএইচ জুনিয়র বিশ্বকাপে ভারতকে ব্রোঞ্জ পদক জেতানোর পর, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় মাত্র ১৭ মাস পরেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল।

সোশ্যাল মিডিয়ায় একটি কড়া ভাষায় লেখা পোস্টে শ্রীজেশ তাঁর হতাশা প্রকাশ করে বলেছেন, তাঁর কার্যকালে পাঁচটি টুর্নামেন্টে, পাঁচটি পদক জেতা সত্ত্বেও তাঁর মেয়াদ শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু হকি ইন্ডিয়ার যুক্তি ছিল যে, ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের জন্য ভারতের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি টেকসই ও উচ্চ-পারফরম্যান্স ইকোসিস্টেম তৈরির দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউরোপীয় হকির অন্যতম সফল কোচ সোয়েজ। যার তিন দশকেরও বেশি সময় শীর্ষ স্তরের কোচিং অভিজ্ঞতা আছে, যার মধ্যে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে ১৫ বছর এবং সর্বোচ্চ স্তরে প্রধান কোচ হিসেবে ১৫ বছরেরও বেশি সময় অন্তর্ভুক্ত।

সোয়েজ, যিনি ১৯৯৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ফ্রান্সের হয়ে এক বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন কাটিয়েছেন এবং দলটির হয়ে ১৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯৫টি গোল করেছেন, তিনি ফ্রান্স ও স্পেন উভয় দেশের জাতীয় পুরুষ হকি দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনটি অলিম্পিক গেমসে কোচিংয়ের অভিজ্ঞতা তাঁর রয়েছে। তিনি ২০১৬ রিও ও ২০২০ টোকিও অলিম্পিকে স্পেনকে এবং এরপর ২০২৪ প্যারিস অলিম্পিকে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande