আত্মনির্ভর ভারত গঠনে শামিল হোন বাংলার মানুষ, জ্বালানি সাশ্রয় ও ‘ভোকাল ফর লোকাল’-এর ডাক রাজ্যপালের
কলকাতা, ১৪ মে (হি. স.) : জ্বালানি সাশ্রয় ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাকে পাথেয় করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে বিশেষ আবেদন জানালেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। বৃহস্পতিবার সমাজমাধ্যম ‘এক্স’ (টুইট
আত্মনির্ভর ভারত গঠনে শামিল হোন বাংলার মানুষ, জ্বালানি সাশ্রয় ও ‘ভোকাল ফর লোকাল’-এর ডাক রাজ্যপালের


কলকাতা, ১৪ মে (হি. স.) : জ্বালানি সাশ্রয় ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তাকে পাথেয় করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে বিশেষ আবেদন জানালেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। বৃহস্পতিবার সমাজমাধ্যম ‘এক্স’ (টুইটার)-এ এক বার্তার মাধ্যমে তিনি রাজ্যের নাগরিকদের সম্মিলিত জাতীয় উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানান। রাজ্যপাল তাঁর বার্তায় দায়িত্বশীল সিদ্ধান্ত, সক্রিয় জনঅংশগ্রহণ এবং আত্মনির্ভরতার মানসিকতার মাধ্যমে ভারতকে আরও শক্তিশালী করে তোলার ওপর জোর দিয়েছেন।

​রাজ্যপাল নাগরিকদের উদ্দেশ্যে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি গণপরিবহণ ও কারপুল ব্যবহারে উৎসাহ দান, ‘ভোকাল ফর লোকাল’-কে সমর্থন এবং দেশীয় পর্যটন প্রসারের আবেদন জানিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন যে, সম্পদের দায়িত্বশীল ব্যবহার, ভোজ্য তেলের সংযত ব্যবহার, অপ্রয়োজনীয় আমদানি হ্রাস এবং সোনা কেনার ক্ষেত্রে বিচক্ষণতা প্রদর্শন করলে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত হবে। প্রাকৃতিক কৃষিকে উৎসাহিত করার মাধ্যমে আত্মনির্ভর ভারতের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও তিনি তাঁর বার্তায় স্মরণ করিয়ে দেন।

​নাগরিকদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও শিল্পসংস্থার কাছেও আবেদন জানিয়েছেন রাজ্যপাল। যেখানে সম্ভব সেখানে ভার্চুয়াল বৈঠক এবং ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজের পদ্ধতিকে উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন তিনি, যাতে জাতীয় সম্পদ সংরক্ষণ করা যায়। তাঁর মতে, ভারতের প্রকৃত শক্তি নিহিত রয়েছে ‘জন ভাগিদারি’ বা জনসাধারণের অংশগ্রহণের মধ্যে। নাগরিকেরা যখন সেবার মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ হন, তখনই দেশ গঠনের কাজ সার্থক হয়। আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পকে সঙ্গী করে একটি স্থিতিশীল ও শক্তিশালী ভারত গড়ার পথে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande