
কলকাতা, ১৪ মে (হি.স.): অষ্টাদশ বিধানসভার অধ্যক্ষ হচ্ছেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোস। বৃহস্পতিবার বিধানসভায় চলছে বাকি বিধায়কদের শপথ গ্রহণ। এরইমাঝে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স মাধ্যমে জানান, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোসকে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স মাধ্যমে আশাপ্রকাশ করে জানান, আমার স্থির বিশ্বাস রথীন্দ্র বোস সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন। উল্লেখ্য, শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ