
কলকাতা, ১৪ মে (হি.স.): উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কামনা করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার এক্স মাধ্যমে জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস আজ সাফল্যের রূপ নিয়েছে। জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে অর্জিত সাফল্য আগামী দিনের পথচলায় আরও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগাক। তোমাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সাথে প্রতিষ্ঠিত হও এবং পরিবার, সমাজ ও রাজ্যের মুখ উজ্জ্বল করো এই কামনাই করি। সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ