
কলকাতা, ১৪ মে (হি স)। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের ফলাফলে যদি কারওর কোনও সংশয় থাকে, তাহলে সে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ পাবে। সেক্ষেত্রে তাকে চলতি বছরের মার্কশিট জমা দিয়ে পরের বছরের জন্য নতুন করে প্রস্তুতি নিতে হবে। সংসদের তরফে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে।
এতদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হত একবার। ১৯৭৮ সাল থেকে শুরু হয়েছিল এই পদ্ধতিতে পরীক্ষা। গতবছর শেষবার সেই নিয়মে পরীক্ষা হয়। ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক হয় নয়া নিয়মে। এবার পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। ফলে রিভিউ-সহ একাধিক নিয়মে বদল এসেছে।
চলতি বছর সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক হয়েছে। যারা গতবছর উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েছে বা টেস্টে উত্তীর্ণ হতে পারেনি তারা সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে বলেই খবর। তথ্য বলছে, পুরনো নিয়মে এবার পরীক্ষা দিয়েছে ১৫ হাজার ৪৯৫ জন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত