
মালদা, ১৪ মে (হি.স.): জমির ধান কেটে নৌকা বোঝাই করে নদী পেরোতে গিয়ে নৌকাডুবি হল বৃহস্পতিবার সকালে। পুরাতন মালদার মুচিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নৌকাতে প্রায় ১০-১২ জন ছিলেন। বাকিরা সাঁতার দিয়ে পাড়ে উঠতে পারলেও এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ২ জন। ওই শ্রমিকদের খোঁজে সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোট নামিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে। জানা গিয়েছে, মুচিয়া এলাকায় নদীর অপর প্রান্তে রয়েছে প্রচুর জমি। সেই জমিতে কৃষকরা ধান চাষ করেছিলেন। তাই বৃহস্পতিবার সকালেই কৃষকরা শ্রমিক লাগিয়ে সেই ধান কেটে নৌকা বোঝাই করে নদীর এপারে নিয়ে আসছিলেন। কিন্তু এপারে আসার পথে মাঝ নদীতে হঠাৎ করেই নৌকা ডুবে যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ