
কলকাতা, ১৪ মে (হি স) প্রয়াত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন-এর জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
বৃহস্পতিবার সুকান্তবাবু লিখেছেন, “বাংলা তথা ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা, ‘দাদাসাহেব ফালকে’ এবং ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন-এর জন্মদিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম।
ভারতীয় সিনেমার ইতিহাসে তাঁর অসামান্য অবদান, সৃজনশীল দৃষ্টিভঙ্গি এবং সমাজমনস্ক চলচ্চিত্র আজও আমাদের প্রেরণা জোগায়।”
প্রসঙ্গত, মৃণাল সেন একাধিক প্রতিষ্ঠানের সাম্মানিক ডক্টরেট ডিগ্রি পান। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দি ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া, ১৯৮১ সালে তিনি ভারত সরকারের ‘পদ্মভূষণ’, ২০০৫ সালে ‘দাদাসাহেব ফালকে’, ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কম্যান্ডার অফ দি অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটারস’ প্রভৃতি সম্মান পান। ২০০০ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে ‘অর্ডার অফ ফ্রেন্ডশিপ’ সম্মানে ভূষিত করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত