
কলকাতা, ১৫ মে (হি স): রিষড়া স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ের নির্মাণগত কাজের জন্য আগামী শনিবার হাওড়া-বর্ধমান ট্রেনের পথ পরিবর্তন করা হবে।
রেলের তরফে জানানো হয়েছে, গেট নং ৩-এর লিমিটেড হাইট সাবওয়ে (LHS) কাজের জন্য, হাওড়া বিভাগের হাওড়া – ব্যান্ডেল সেকশনে ১৬/১৭.০৫.২০২৬ তারিখে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। ফলস্বরূপ, ১৬.০৫.২০২৬ তারিখে ৬৩৫০১ হাওড়া – বর্ধমান মেমু ট্রেনটি হাওড়া – ডানকুনি – বর্ধমান (হাওড়া-বর্ধমান কর্ড লাইন) হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
এটিও উল্লেখ্য যে, ব্লকের আগে শেষ ট্রেনটি হবে ৩৭২৯১ হাওড়া – ব্যান্ডেল লোকাল এবং ব্লকের পরে প্রথম ট্রেনটি হবে ৩৭৩১১ হাওড়া – তারকেশ্বর লোকাল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত