মেডিক্যাল চেকআপ শেষে শান্তনুকে নিয়ে আদালতের পথে ইডি
কলকাতা, ১৫ মে (হি. স.) : সোনা পাপ্পু মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে ধৃত কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহাকে নিয়ে আদালতের পথে রওনা হলেন তদন্তকারী আধিকারিকরা। শুক্রবার সকালে বিধাননগর হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা বা মেডিক্যাল চেকআপ সম
শান্তনু সিনহা বিশ্বাস


কলকাতা, ১৫ মে (হি. স.) : সোনা পাপ্পু মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে ধৃত কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহাকে নিয়ে আদালতের পথে রওনা হলেন তদন্তকারী আধিকারিকরা। শুক্রবার সকালে বিধাননগর হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা বা মেডিক্যাল চেকআপ সম্পন্ন করা হয়।

সূত্রের খবর, সোনা পাপ্পু সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় শান্তনু সিনহাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে ইডি। নিয়ম অনুযায়ী, আদালতে হাজির করার আগে এদিন সকালে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করার পর তাঁকে ফিট সার্টিফিকেট দেন। এরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইডি-র একটি দল তাঁকে নিয়ে আদালতের উদ্দেশে রওনা দেয়।

কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিকের এই গ্রেফতারি নিয়ে বর্তমানে রাজ্য পুলিশ তথা প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande