বাঁকুড়ায় গ্রেফতার আইএনটিটিইউসি নেতা
বাঁকুড়া, ১৫ মে (হি.স.): মারপিটের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বাঁকুড়া শহরের তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা শ্যামসুন্দর দত্তকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁকে বাঁকুড়া আদালতে নিয়ে যাও
বাঁকুড়ায় গ্রেফতার আইএনটিটিইউসি নেতা


বাঁকুড়া, ১৫ মে (হি.স.): মারপিটের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বাঁকুড়া শহরের তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা শ্যামসুন্দর দত্তকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁকে বাঁকুড়া আদালতে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে বাঁকুড়া শহরের লালবাজারে এক ব্যক্তিকে মারধর করা হয়। ওই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ ছিল না। তবে ওই হামলায় শ্যামসুন্দর দত্ত যুক্ত ছিলেন বলে অভিযোগ। এ ছাড়া শহরে তোলাবাজি, জোর করে অন্যের জমিদখল, লোকজনকে হুমকি দেওয়ার মতো বেশ কিছু ঘটনায় শ্যামসুন্দর দত্তর বিরুদ্ধে অভিযোগ ছিল। তৃণমূল ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। বিজেপি অবশ্য তা মানেনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande