শুক্রবার রাত থেকে শুরু চিংড়িঘাটায় মেট্রো রেলের কাজ, বিকল্প পথে হবে যান চলাচল
কলকাতা, ১৫ মে (হি স)। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট। টানা ছুটবে মেট্রোরেল। চিংড়িঘাটা মোড়ে থমকে যাওয়া রেললাইনের বাকি থাকা ৩৬৫ মিটার অংশের কাজ শেষ হবে। এর জন্য পর পর দু’সপ্তাহ শুক্র, শনি ও রবিবার যান নিয়ন্ত্রণ। নির্ধারিত সময়ে বিকল্প পথে হবে যান চলাচল।

শহরের পুলিশ কমিশনার অজয় নন্দ যান নিয়ন্ত্রণের প্রয়োজনীয় অনুমতি দিয়েছেন। তাতে বলা হয়েছে, ১৫ মে, শুক্রবার রাত ৮টা থেকে ৬০ ঘণ্টার জন্য চিংড়িঘাটা মোড়ের উত্তরমুখী যান চলাচল আংশিক বন্ধ থাকবে।

রাস্তা আবার খুলে দেওয়া হবে ১৮ মে, সোমবার সকাল ৮টা থেকে। ফের পরের সপ্তাহে ২২ মে, শুক্রবার রাত ৮টা থেকে ২৫ মে, সোমবার সকাল ৮টা পর্যন্ত এই রাস্তায় দক্ষিণমুখী যান চলাচল বন্ধ রাখা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত

 rajesh pande