নয়ডায় গ্রেফতার এক দুষ্কৃতী, তদন্তে পুলিশ
নয়ডা, ২৭ মে ( হি. স.): উত্তর প্রদেশের নয়ডায় পুলিশের তৎপরতায় গ্রেফতার এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নয়ডার জারচা থানার অন্তর্গত এলাকায় । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম শাহজাদ। সে কালাউদা গ্রামের বাসিন্দা। তল্লাশি অভিযান চালিয়ে
নয়ডায় গ্রেফতার এক দুষ্কৃতী, তদন্তে পুলিশ


নয়ডা, ২৭ মে ( হি. স.): উত্তর প্রদেশের নয়ডায় পুলিশের তৎপরতায় গ্রেফতার এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নয়ডার জারচা থানার অন্তর্গত এলাকায় । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম শাহজাদ। সে কালাউদা গ্রামের বাসিন্দা। তল্লাশি অভিযান চালিয়ে ধৃতের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি দেশি পিস্তল, কার্তুজ এবং একটি নম্বর প্লেটহীন বাইক ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এদিন সকালে জারচা থানার পুলিশ এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় একটি বাইকে করে কয়েকজন সন্দেহভাজনকে আসতে দেখা যায়। পুলিশ তাঁদের থামার নির্দেশ দিলে, তারা না থেমে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ । পুলিশের গুলিতে জখম হয় শাহজাদের পা। জখম অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে। পরিস্থিতির সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাকিরা।

পুলিশ আরও জানায়, শাহজাদ একটি দল তৈরি করে এলাকায় ছিনতাই করত। তার অন্য সহযোগীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande