শ্রীভূমির মদনপুর শিবমন্দিরে গরুর কাটা মাথা রাখার অভিযোগে গ্রেফতার দুই দুষ্কৃতী
রামকৃষ্ণনগর (অসম), ৩০ মে (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত আনিপুর সংলগ্ন মদনপুর গ্রামের শিব মন্দিরের দানপাত্রের ওপর গরুর কাটা মাথা রাখার অভিযোগে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রামকৃষ্ণনগর থানার পুলিশ। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিত
শিবমন্দিরে গরুর কাটা মাথা রাখার দায়ে গ্রেফতার দুই


রামকৃষ্ণনগর (অসম), ৩০ মে (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত আনিপুর সংলগ্ন মদনপুর গ্রামের শিব মন্দিরের দানপাত্রের ওপর গরুর কাটা মাথা রাখার অভিযোগে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রামকৃষ্ণনগর থানার পুলিশ। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বদরপুর রেল জংশন থেকে মইন উদ্দিন ওরফে জাকির এবং আবুল হুসেন ওরফে বাবুল নামের দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।

ঈদ-উল-আজহার পরের দিন সকালে মদনপুর গ্রামের মানুষ শিব মন্দিরের দানপাত্রের ওপর গরুর কাটা মাথা দেখার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তদন্ত শুরু করে। তদন্তে অভিযুক্তদের শনাক্ত করে অন্যত্র পালিয়ে যাওয়ার আগে গ্রেফতার করা হয়।

পুলিশের তদন্তকারী আধিকারিক জানান, জেরায় ধৃতরা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আসাম ক্যাটল প্রিজারভেশন আইন সহ ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করার অভিযোগে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ আধিকারিক জানিয়েছেন, আগামীকাল ধৃতদের শ্রীভূমিতে সিজেএম আদালতে পেশ করা হবে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande