দিল্লিতে ইডি দফতরের বাইরে বিক্ষোভ সিপিএম কর্মী-সমর্থকদের
নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডি অভিযানের প্রতিবাদে দিল্লিতে কেন্দ্রীয় সংস্থাটির সদর দফতরের বাইরে সিপিএম-এর কর্মী-সমর্থকরা বুধবার বিক্ষোভ দেখিয়েছেন। এই বিক্ষোভের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক এম
ইডি দফতরের বাইরে বিক্ষোভ সিপিএম কর্মী-সমর্থকদের


নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে ইডি অভিযানের প্রতিবাদে দিল্লিতে কেন্দ্রীয় সংস্থাটির সদর দফতরের বাইরে সিপিএম-এর কর্মী-সমর্থকরা বুধবার বিক্ষোভ দেখিয়েছেন। এই বিক্ষোভের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক এম এ বেবি। বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের আটক করে। প্রবীণ নেত্রী বৃন্দা কারাত–সহ বহু বিক্ষোভকারীকে আটক করা হয়। বিক্ষোভ সমাবেশে ভাষণ দিতে গিয়ে এম এ বেবি ইডি অভিযানের তীব্র নিন্দা করেন। তাঁর অভিযোগ, বিজয়নের বাড়িতে ওই অভিযান ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক একটি কাজ। তিনি আদালতের পর্যবেক্ষণের কথাও উল্লেখ করে বলেছেন যে, কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল) মামলার সঙ্গে বিজয়নের বিন্দুমাত্র সম্পর্ক নেই, তবুও তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক অভিযান অব্যাহত রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande