বেলেঘাটায় বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ
কলকাতা, ২৭ মে (হি.স.): বেলেঘাটায় বিজেপি কার্যালয়ে মঙ্গলবার রাতে ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ৩৫ নম্বর ওয়ার্ডে। ফুলবাগান মোড়ের কাছে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বেলেঘাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বুধবার জানা
বেলেঘাটায় বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ


কলকাতা, ২৭ মে (হি.স.): বেলেঘাটায় বিজেপি কার্যালয়ে মঙ্গলবার রাতে ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ৩৫ নম্বর ওয়ার্ডে। ফুলবাগান মোড়ের কাছে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বেলেঘাটা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বুধবার জানা গিয়েছে, বিজেপির মণ্ডল সভাপতিকে 'হুমকি'ও দেওয়া হয়। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে। বেলেঘাটা বিধানসভার অন্তর্গত দু জায়গায় ভাঙচুরের অভিযোগ উঠেছে। ফুলবাগান মোড়ের কাছেই বিজেপির কার্যালয়ে ভেঙে দেওয়া হয়েছে জানালার কাচ। বিজেপির মণ্ডল সভাপতি বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা মঙ্গলবার রাতে এসেছিল। দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। একই সঙ্গে একটি ক্লাবও ভাঙচুর করেছে বলে দাবি তাঁর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande