টানা আইপিএল ফাইনালে ওঠা চতুর্থ দল হল বেঙ্গালুরু
নয়া দিল্লি ,২৭মে(হি.স.): ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) টানা দুই বার ফাইনালে উঠে চতুর্থ দল হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার রাতে ধর্মশালায় কোয়ালিফায়ার ১-এ গুজরাট টাইটান্সকে ৯২ রানে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে গত বারের চ্যাম্প
টানা আইপিএল ফাইনালে ওঠা চতুর্থ দল হল বেঙ্গালুরু


নয়া দিল্লি ,২৭মে(হি.স.): ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) টানা দুই বার ফাইনালে উঠে চতুর্থ দল হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

মঙ্গলবার রাতে ধর্মশালায় কোয়ালিফায়ার ১-এ গুজরাট টাইটান্সকে ৯২ রানে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছে গত বারের চ্যাম্পিয়ন আরসিবি।

এই কৃতিত্ব অর্জনকারী অন্য তিনটি দল হলো চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স এবং মুম্বই ইন্ডিয়ান্স।

টানা আইপিএল ফাইনালে ওঠা দলগুলো:

**চেন্নাই সুপার কিংস: ২০১০, ২০১১, ২০১২ এবং ২০১৩ (টানা চারটি ফাইনাল)

**মুম্বই ইন্ডিয়ান্স: ২০১৯ এবং ২০২০

**গুজরাট টাইটান্স: ২০২২ এবং ২০২৩

**রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ২০২৫ এবং ২০২৬

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande