
নয়া দিল্লি , ৩০ মে (হি.স.): বিশ্বকাপ জেতার দৌড়ে স্পেনই এগিয়ে, দেখাচ্ছে গোল্ডম্যান স্যাক্সের মডেল।
দলগুলোর ঐতিহাসিক পারফরম্যান্স ও র্যাঙ্কিং ডেটা ব্যবহার করে শুক্রবার প্রকাশিত গোল্ডম্যান স্যাকসের একটি মডেল জানিয়ে দিয়েছে, ২০২৬ বিশ্বকাপ জেতার দৌড়ে স্পেনই ফেভারিট এবং তাদের পেছনে রয়েছে ফ্রান্স, আর্জেন্টিনা ও ব্রাজিল।
মডেলটি অনুযায়ী, এই টুর্নামেন্টে স্পেনের শিরোপা জেতার সম্ভাবনা ২৬%।
১৯ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স, এরপর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৪ শতাংশ, ব্রাজিল ৮ শতাংশ এবং ইংল্যান্ড ৫ শতাংশ।
গোল্ডম্যান স্যাক্স জানিয়েছে, তাদের পূর্বাভাস মূলত দলগুলোর এলো রেটিং-এর ওপর ভিত্তি করে করা হয়েছে। এলো রেটিং হলো একটি পারফরম্যান্স-র্যাঙ্কিং পদ্ধতি, যা মূলত দাবা খেলার জন্য তৈরি করে। এটি ফুটবলের উপযোগী করে তোলা হয়েছে। এর পাশাপাশি আক্রমণভাগের প্রতিভা, সাম্প্রতিক গতি, মানসিকতা এবং ভৌগোলিক অবস্থানের মতো অতিরিক্ত বিষয়গুলোও বিবেচনা করা হয়েছে।
গোল্ডম্যান স্যাক্স জানিয়েছে, তাদের মডেলটি ১৯৭৮ সাল থেকে অনুষ্ঠিত প্রায় ২০,০০০ বাধ্যতামূলক আন্তর্জাতিক ম্যাচের ফলাফল অনুকরণ করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি