জকোভিচকে হারিয়ে ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ানের ইতিহাস
প্যারিস, ৩০ মে(হি.স.): নোভাক জকোভিচের রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন আবারও ধাক্কা খেল। শুক্রবার (২৯ মে) ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে ব্রাজিলের ১৯ বছর বয়সী কিশোর জোয়াও ফনসেকার কাছে ৪-৬, ৪-৬, ৬-৩, ৭-৫, ৭-৫ ব্যবধানে পরাজিত হন তিনি। পাঁচ
জকোভিচকে হারিয়ে ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ানের ইতিহাস


প্যারিস, ৩০ মে(হি.স.): নোভাক জকোভিচের রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন আবারও ধাক্কা খেল। শুক্রবার (২৯ মে) ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে ব্রাজিলের ১৯ বছর বয়সী কিশোর জোয়াও ফনসেকার কাছে ৪-৬, ৪-৬, ৬-৩, ৭-৫, ৭-৫ ব্যবধানে পরাজিত হন তিনি।

পাঁচ ঘণ্টা ধরে চলা এই মহাকাব্যিক লড়াইয়ে জয় নিশ্চিত করে ফনসেকা ইতিহাস গড়েন। এই জয়ে ১৯ বছর বয়সী ফনসেকা প্রমাণ করলেন এবারের ফরাসি ওপেনের শিরোপা জয়ের দাবিদারদের মধ্যে তিনিও একজন।

এই পরাজয়ের ফলে সার্বিয়ান কিংবদন্তির সামনে মার্গারেট কোর্টের ২৫টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার অপেক্ষা আরও দীর্ঘ হল। একদিন আগে টেনিসের বর্তমান নম্বর ওয়ান ইয়ানিক সিনারের অপ্রত্যাশিত বিদায়ের পর জকোভিচের সামনে এসেছিল ২৫ তম গ্র্যান্ড স্লাম রেকর্ড ছাড়িয়ে যাওয়ার, কিন্তু জকোভিচ এবারও পারলেন না ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার। এর জন্য তাকে চেয়ে থাকতে হবে আরো একটি প্রতিযোগিতার দিকে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande