পানিপতের পার্কে উদ্ধার এক যুবকের দেহ, তদন্তে পুলিশ
পানিপত, ২৭ মে ( হি. স.): হরিয়ানার পানিপত রেল স্টেশনের কাছে অবস্থিত একটি পার্কে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ। বুধবার সকালে রেলওয়ে পার্কে যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এখন
পানিপতের পার্কে উদ্ধার এক যুবকের দেহ, তদন্তে পুলিশ


পানিপত, ২৭ মে ( হি. স.): হরিয়ানার পানিপত রেল স্টেশনের কাছে অবস্থিত একটি পার্কে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ। বুধবার সকালে রেলওয়ে পার্কে যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা এদিন পার্কে প্রাতঃভ্রমণের সময় ওই যুবককে মাটিতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি নজরে আসতেই তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ আরও জানিয়েছে, দেহ শনাক্তকরণের চেষ্টা করা হচ্ছে । মৃত্যুর কারণ এখনও পর্যন্ত অজানা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande