প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ২৭ মে (হি.স.): পশ্চিমবঙ্গের চতুর্থ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়ের প্রয়াণ বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা
চতুর্থ মুখ্যমন্ত্রীর প্রয়াণ দিবসে বর্তমান মুখ্যমন্ত্রীর বিনম্র শ্রদ্ধাঞ্জলি


কলকাতা, ২৭ মে (হি.স.): পশ্চিমবঙ্গের চতুর্থ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়ের প্রয়াণ বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।

​ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বাধীনতা সংগ্রামী অজয় মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এর পাশাপাশি তিনি আরও লেখেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে একজন অকুতোভয় নেতা, মাটির কাছে থাকা মানুষ, ভারত ছাড়ো আন্দোলনের সময় 'তাম্রলিপ্ত জাতীয় সরকার'-এ তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

​উল্লেখ্য, মেদিনীপুরের এক গৌরবময় রাজনৈতিক ইতিহাসের ব্যক্তিত্ব অজয় মুখোপাধ্যায় আজকের দিনেই তমলুকে জন্মগ্রহণ করেছিলেন। অবিভক্ত মেদিনীপুরের তমলুক হ্যামিল্টন উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি শিক্ষালাভ করেন। রাজনৈতিকভাবে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস (আর)-এর সঙ্গে যুক্ত ছিলেন। এই জননেতা ১৯৬৯ থেকে ১৯৭০ সাল এবং পরবর্তীতে ১৯৭১ সালে দুই দফায় পশ্চিমবঙ্গের চতুর্থ মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব পালন করেন। আজ তাঁর প্রয়াণ দিবসে রাজ্যের বিভিন্ন মহলেও তাঁকে স্মরণ করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande