
খাতিমা, ২৭ মে (হি.স.): উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বুধবার খাতিমার লোহিয়াহেড হেলিপ্যাডে দাঁড়িয়ে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় তিনি প্রশাসনিক আধিকারিকদের দ্রুত জনসমস্যার সমাধান এবং কৃষকদের পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের সমস্যার সমাধান করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। জনগণের সঙ্গে যুক্ত বিষয়গুলির দ্রুত ও কার্যকর নিষ্পত্তি নিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দেন তিনি, যাতে মানুষ দ্রুত স্বস্তি পান।
এদিন কৃষকদের সমস্যার বিষয়েও বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশাসনকে নির্দেশ দেন, চাষাবাদের জন্য প্রয়োজনীয় সার পর্যাপ্ত পরিমাণে ও সময়মতো কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে। কৃষিকাজে প্রয়োজনীয় উপকরণ সঠিক সময়ে পাওয়া অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেন তিনি।এদিনের কর্মসূচিতে জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং বহু স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস