তোলাবাজির অভিযোগে গ্রেফতার ডোমজুড় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মন
হাওড়া, ২৬ মে (হি. স.):তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল পরিচালিত ডোমজুড় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মন। মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। একটি পুরনো তোলাবাজির মামলায় অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি অভিযান চালানো হয়েছ
তোলাবাজির অভিযোগ


হাওড়া, ২৬ মে (হি. স.):তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল পরিচালিত ডোমজুড় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মন। মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। একটি পুরনো তোলাবাজির মামলায় অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি অভিযান চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই মামলার তদন্ত চলছিল। তদন্তে উঠে আসা তথ্য ও অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে জয়দীপ বর্মনকে আটক করা হয়। ধৃতকে বুধবার হাওড়া আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।এদিকে, জয়দীপ বর্মনকে পুলিশের গাড়িতে তোলার সময় আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত বিজেপি কর্মীরা “চোর চোর” স্লোগান দিতে শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের এই পদক্ষেপ আরও আগে নেওয়া উচিত ছিল। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই গ্রেফতারি নিয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande