জলপাইগুড়িতে তৈরি হচ্ছে ‘হোল্ডিং সেন্টার’, রাখা হবে অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদেরয়
জলপাইগুড়ি, ২৭ মে (হি. স.) : পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী এবং সন্দেহভাজন বিদেশিদের বিরুদ্ধে এবার প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এই রাজ্যব্যাপী অভিযানের অঙ্গ হিসেবেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফাটপুকুরে একটি ‘হোল্ডিং সেন্টার’ তৈরি করা হচ্ছে। বুধবা
জলপাইগুড়িতে তৈরি হচ্ছে ‘হোল্ডিং সেন্টার’, রাখা হবে অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদেরয়


জলপাইগুড়ি, ২৭ মে (হি. স.) : পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী এবং সন্দেহভাজন বিদেশিদের বিরুদ্ধে এবার প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এই রাজ্যব্যাপী অভিযানের অঙ্গ হিসেবেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফাটপুকুরে একটি ‘হোল্ডিং সেন্টার’ তৈরি করা হচ্ছে। বুধবার প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই সেন্টারে মূলত এ রাজ্যে অবৈধভাবে বসবাসকারী সন্দেহভাজন বিদেশি নাগরিক এবং রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের সাময়িকভাবে রাখা হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের স্বদেশে ফেরত পাঠানোর (ডিপোর্ট) ব্যবস্থা করা হবে। রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফাটপুকুর ওল্ড মার্কেট এলাকায় এই হোল্ডিং সেন্টারটি গড়ে তোলার কাজ চলছে।

প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সামগ্রিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার কথা মাথায় রেখে এই সেন্টারের নজরদারি এবং প্রশাসনিক পরিকাঠামো অত্যন্ত মজবুত করা হবে, যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। জানা গেছে, জলপাইগুড়ির পাশাপাশি পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকটি জেলাতেও এই ধরনের হোল্ডিং সেন্টার তৈরির কাজ জোরকদমে চলছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande