গৌতম বুদ্ধ নগরে রহস্যমৃত্যু গৃহবধূর, তদন্তে পুলিশ
নয়ডা, ২৭ মে (হি.স.): উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার দাদরি থানা এলাকার একটি গ্রামে রহস্যজনক পরিস্থিতিতে এক গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন
নয়ডায় রহস্যজনক পরিস্থিতিতে গৃহবধূর মৃত্যু, তদন্তে পুলিশ


নয়ডা, ২৭ মে (হি.স.): উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার দাদরি থানা এলাকার একটি গ্রামে রহস্যজনক পরিস্থিতিতে এক গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম নীলম (২৬)। তিনি গ্রামের বাসিন্দা প্রশান্তের স্ত্রী। নীলম মধ্যপ্রদেশের শিবপুরী জেলার অধিবাসী। কয়েক বছর আগেই তাঁদের বিয়ে হয়েছিল। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার রাতে রহস্যজনক পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হলে মামলা রুজু করে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande