মুম্বইয়ে ডিপোতে থাকা বাসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক
মুম্বই, ২৭ মে ( হি. স.) : মহারাষ্ট্রের মুম্বইতে একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার সান্তাক্রুজ ডিপোতে বেস্ট -এর একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। তবে সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেন
মুম্বইয়ে ডিপোতে থাকা বাসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক


মুম্বই, ২৭ মে ( হি. স.) : মহারাষ্ট্রের মুম্বইতে একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার সান্তাক্রুজ ডিপোতে বেস্ট -এর একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। তবে সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও প্রশাসন সূত্রে এদিন জানা গেছে, পুড়ে যাওয়া বাসটি ‘মাতেশ্বরী’ নামক একটি বেসরকারি সংস্থার কাছ থেকে চুক্তিতে নেওয়া হয়েছিল। বাসের ক্লাচে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে বেশ কিছুদিন ধরে ডিপোতেই রাখা ছিল । এদিন মেরামত করার পর চালক বাসটিকে সান্তাক্রুজ ডিপোর ফুয়েল স্টেশনে জ্বালানি ভরার উদ্দেশে নিয়ে যাচ্ছিল । ঠিক সেই সময়ই চালকের কেবিনে শর্ট সার্কিট হয় এবং মুহূর্তে আগুন ধরে যায়।

আগুন লাগার বিষয়টি নজরে আসতেই মাতেশ্বরী আরবান ট্রান্সপোর্ট সলিউশনস প্রাইভেট লিমিটেডের (এমইউটিএস পিপিএল) কর্মীরা দ্রুত আগুন নেভানোর জন্য প্রায় ২০টি অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করেন । পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কয়েকঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে । তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, মুম্বইয়ের সরকারি বাসগুলোতে সম্প্রতি বেড়ে চলেছে অগ্নিকাণ্ডের ঘটনা। এই ঘটনার কিছুদিন আগেই প্রতীক্ষানগর ডিপোতে দুটি বাসে আগুন লাগে। এছাড়া মালাড এলাকাতেও একটি বাস থেকে আচমকা ধোঁয়া বেরোতে দেখা যায় । যদিও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল দুটি ঘটনায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande