
কলকাতা, ২৭ মে (হি.স.): বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর দফতরে হাজিরা দিলেন মেনকা সিং। একটি রিয়েল এস্টেট মামলায় তিনি হাজিরা দিয়েছেন। উল্লেখ্য, ভবানীপুরের বাসিন্দা প্রবীর মুখোপাধ্যায় (৮১) পৈতৃক ভিটেতে ফ্ল্যাট পাওয়ার আশায় প্রোমোটার চক্রের প্রতারণার শিকার হয়ে আশ্রয় হারিয়েছেন বলে অভিযোগ। মাথার উপরে ছাদ হারিয়ে তিনি সহায়তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছিলেন। অভিযোগ, ভবানীপুরের ওই বৃদ্ধের ফ্ল্যাট-এর ১টি তিনি কিনেছিলেন। তবে সেই ফ্ল্যাটের রেজিস্ট্রি করেননি প্রোমোটার জয় এস কামদার। গতকাল ইডি আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছিলেন। আর বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর দফতরে হাজিরা দিলেন মেনকা সিং।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ